রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করেন আরিফুল হক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে হবে –  সরওয়ার জামাল নিজাম ফটিকছড়িতে মহাষষ্ঠীর দিনে পূজার পূর্ব প্রস্তুতি পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা

বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে হবে –  সরওয়ার জামাল নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এরই অংশ হিসেবে চাতরী কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।
‎
‎শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ভবনটি নির্মাণ করা হচ্ছে।

‎এমপি সরওয়ার জামান নিজাম আশা প্রকাশ করে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সুনামের সঙ্গে নির্মাণকাজ শেষ করবে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার অভিভাবকেরা শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবেন। তিনি মাদক, যৌতুক, ইভ টিজিং ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
‎
‎বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা গীতা ব্রহ্মচারিনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল করিম চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, জেলা বিএনপি নেতা আকতার নবী চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, মুহাম্মদ শহীদুল ইসলাম এবং উপজেলা যুবদলের সংগঠক ও ব্যবসায়ী মীর মোশারফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
‎
‎উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স চম্পা কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মীর মোশারফ হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102