শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি-:

বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপের আইন-শৃঙ্খলা সহ পূজামণ্ডপের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম।

বৃহস্পতিবার(১৫ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক ও চট্টগ্রাম পুলিশ সুপার বোয়ালখালীর ঐতিহ্যবাহী মেধস মুনির আশ্রম এবং উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা বিনাপানি সংগঠনের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এটি বোয়ালখালী উপজেলার সবচেয়ে বড় ও দৃষ্টিনন্দন পূজামণ্ডপ হিসেবে পরিচিত।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক, বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী পৌরসভার প্রশাসক কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোজাফফর হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,
১০নং আহল্লা করলডেঙ্গার ইউনিয়নের চেয়ারম্যান মো: হামিদুল হক (মন্নান ), ৮ং
শ্রীপুর খরণদ্বীপের ইউনিয়নের
প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হাসান, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মেধস মুনির আশ্রমের মহারাজ শ্রীমৎ দীপানন্দ মহারাজ, বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখেই দুর্গাপূজার আয়োজন সম্পন্ন করতে হবে। এ জন্য প্রশাসন, পুলিশ, পূজা উদ্‌যাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পূজাকে ঘিরে যাতে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যেকোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102