শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

শারদীয়  দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে মহাপরিচালক মহোদয় নির্দেশক্রমে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির লংগদুতও পূজামণ্ডপগুলোতে আনসার ও ভিডিপির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজায় সারাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক নিরাপত্তার প্রস্তুতি হিসেবে রাঙ্গামাটির লংগদুতেও স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির সমন্বয়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং দায়িত্বরত সদস্য-সদস্যাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন  উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ আমানউল্লাহ।
এবারের দুর্গাপূজার মন্ডপগুলোর নিরাপত্তায় সারাদেশে মোট ২ লাখ ১২ হাজার ১১৮ জন প্রশিক্ষিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।  পূজামণ্ডপের গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৮ জন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ মণ্ডপগুলোতে ৬ জন করে আনসার ভিডিপির সদস্য সদস্যা মোতায়েন করা হয়েছে ।
মণ্ডপগুলোতে নিরাপত্তা পুলিশ বাহিনী ও আনসার ভিডিপির পাশাপাশি সেনাবাহিনী,  ব্যাটালিয়ন ও বিজিবির টহল জোরদার করা হয়েছে।
এছাড়াও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত সাড়া দেওয়ার জন্য অন-কল ডিউটিসহ আনসার ব্যাটালিয়নের বিশেষ স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক টহলে নিয়োজিত রয়েছে।
আনসার ভিডিপির সূত্র জানায়, শারদীয় সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা জোরদার করতে এবং যেকোনো উসকানি, গুজব বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে মাঠপর্যায়ের তথ্য সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে লংগদু উপজেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিমা বিসর্জন পর্যন্ত মণ্ডপের ভেতরে সন্দেহজনক অনুপ্রবেশ রোধ এবং বখাটেদের উসকানি বা ইভটিজিং প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102