শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারো বিশিষ্ট সমাজসেবক মিষ্টিমুখের স্বত্বাধিকারী রণধীর দত্ত এর পক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর )  বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া সেবা সংঘ এর পুজা মন্ডপে এই বস্ত্র বিতরণ করা হয়।

সেবা সংঘের সভাপতি প্রবীর দেবের সভাপতিত্বে ও সেবা সংঘ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ মিত্রের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার সাবেক আহবায়ক সাগর মিত্র।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি রুপন দত্ত, উপজেলা পূজা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কাজল বোস,

সেবা সংঘ পুজা কমিটির সভাপতি সুমন দাশ, ইউপি সদস্য লিটন সিকদার,ইউপি সদস্য সুমন মিত্র,রাজন মিত্র, শোভন আচার্য্য, মিঠন দাশ, এ্যাডঃ রানা মিত্র, অভি চৌধুরী সহ আরো অনেকে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102