মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
খলিফাপট্টি যুব সমাজের ঈদে মিলাদুন্নবী (স:) মাহফিল সম্পন্ন বেহেলা হেল্পিং হ্যান্ডস অফ কলকাতা উদ্যোগে ৭ম তম বর্ষের গণেশ পূজা সম্পন্ন বিকেএস দুর্গাপূজার থিম উম্মোচন ও রাজ্য অধ্যক্ষ রিংকু মজুমদার ঘোষ সংবর্ধিত ‌‌ ‌ বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রকে শ্রদ্ধা জানালো নবগঠিত আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদ হাকিমপুর উপজেলার ০২ নং বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউবি প্রকল্পের চাল বিতরণ রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সাভারের স্বর্ণ কলি আদর্শ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার সমিতির দোয়া মাহফিল ঘোড়াঘাটে গাঁজা চাষি গ্রেফতার পটিয়ায় এম আর একাডেমির পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান সিলেট

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

সকাল ১১টা ১৫ মিনিটে ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর পর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এসএসএফের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে প্রায় ১২০০ পুলিশ সদস্য, দুই হাজারের বেশি ট্রাফিক কর্মী এবং র‌্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছেন। আজ মাজার এলাকা পরিদর্শন করে সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি কমিশনার।

রাষ্ট্রপতির এই ঐতিহাসিক সফর ঘিরে সিলেটবাসীর মাঝে সৃষ্টি হয়েছে দারুণ উদ্দীপনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102