রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুকের আয়োজন লংগদুতে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বার্ষিক সম্মেলনের বিষয়বস্তু ঘোষণা করল “Re-‌Imagining Bengal

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস কলকাতা-

প্রেসক্লাব কলকাতায় ১৯ আগষ্ট বুধবার ২০২৬ অনুষ্ঠিত হয়েছে সাংবাদিক সম্মেলন। ACAE প্রতি বছর পেশাগত ক্ষেত্রের সাথে সম্পর্কিত একটি চিন্তাশীল ও সমসাময়িক বিষয়বস্তুকে কেন্দ্র করে তাদের প্রধান বার্ষিক সম্মেলনের আয়োজন করে থাকে। তবে, এ বছর সম্মেলনটি একটি ভিন্ন ও দূরদর্শী পথের দিশা নিয়েছে ,এর বিষয়বস্তু বাংলার প্রাণশক্তি,সম্ভাবনা এবং অসীম সুযোগ সুবিধাকে উদযাপন করবে।’ অ্যাসোসিয়েশন অফ কর্পোরেট অ্যাডভাইজারস অ্যান্ড এক্সিকিউটিভস’ ACAE কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তাদের ২০২৬ সালের বার্ষিক সম্মেলনের বিষয়বস্তু—”Re-Imagining Bengal: Industry, Innovation & Infinite Possibilities”—ঘোষণা করেছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ACAE-এর সভাপতি সিএ নীরজ কুমার হারোডিয়া, সাধারণ সম্পাদক সিএ মোহিত ভুতেরিয়া,বার্ষিক সম্মেলন কমিটির চেয়ারম্যান সিএ কমল নয়ন জৈন,সহ- চেয়ারম্যান সিএ বাসুদেব আগরওয়াল,প্রেস ও প্রচার বিভাগের চেয়ারম্যান সিএ জিনেশ এস ভানজারা এবং প্রেস ও প্রচার বিভাগের সহ-চেয়ারম্যান সিএ অনুপ কুমার লুহারুকা। ACAE-এর এই প্রধান বার্ষিক সম্মেলনটি ২০২৬ সালের ২২ আগস্ট শনিবার কলকাতার তাজ বেঙ্গল-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, এই সম্মেলনে সারা দেশ থেকে ৫০০-এরও বেশি বিশিষ্ট নীতি-নির্ধারক, শিল্পনেতা,পেশাজীবী, উদ্যোক্তা,বিনিয়োগকারী এবং কর্পোরেট আধিকারিকরা একত্রিত হবেন। “Re-Imagining Bengal: Industry, Innovation & Infinite Possibilities” শীর্ষক এই বিষয়টি পশ্চিমবঙ্গের সমৃদ্ধ শিল্প-ঐতিহ্য,উদ্যোক্তা-সুলভ মানসিকতা,উদীয়মান উদ্ভাবনী পরিবেশ এবং প্রগতিশীল নীতিগত উদ্যোগগুলিকে কাজে লাগিয়ে রাজ্যের জন্য উন্নয়নের এক নতুন পথ অন্বেষণের ক্ষেত্রে ACAE-এর দৃষ্টিভঙ্গিকেই প্রতিফলিত করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102