
তরুণ বিশ্বাস – কোলকাতা
দেশপ্রেম,শ্রদ্ধা ও সাংস্কৃতিক চেতনার আবহে গোবরডাঙা মৃদঙ্গমের উদ্যোগে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। সকাল ৯টায় সংস্থার নিজস্ব মহলা কক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উল্লেখ্য,২০২৬ সালের ১৫ আগস্টকে ধারাবাহিক গণনায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়েছে। পতাকা উত্তোলনের পর দেশের স্বাধীনতার জন্য আত্ম ত্যাগকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ আরও আবেগঘন হয়ে ওঠে। অনুষ্ঠানে সংস্থার সদস্য ও শিল্পীরা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস,দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে স্বাধীনতার তাৎপর্যকে তুলে ধরা হয়। উদ্যোক্তাদের বক্তব্য,স্বাধীনতা দিবস কেবল মাত্র একটি আনুষ্ঠানিক দিন নয় এটি দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষের আত্ম ত্যাগকে স্মরণ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম,দায়িত্ববোধ ও জাতীয় চেতনা জাগিয়ে তোলার দিন। সেই ভাবনা কেই সামনে রেখে প্রতি বছরের মতো এবারও মৃদঙ্গমের পক্ষ থেকে দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়।