শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতার রামমোহন লাইব্রেরীতে কবিতার সুরে মুগ্ধতা,আবৃত্তির ছন্দে ‘আবৃত্তিদ্বীপ’ ফেলের স্বর্গরাজ্য আনোয়ারা সরকারি কলেজ প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে- সাংসদ নিজাম আনোয়ারায় কেএসএ স্পোর্টস এরিয়া অ্যান্ড সুইমিং পুলের উদ্বোধন সারোয়াতলী ইউপি নির্বাচনে গণসংযোগে চেয়ারম্যান পদ প্রত‍্যাশী এনামুল হক সজীব ঝিনাইদহে জামায়াতের লং মার্চের কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী ছাড়া জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয় — শাহজাহান চৌধুরী এমপি রাষ্ট্রীয় মর্যদায় চীর নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা এম এ গফুর কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনোয়ারায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন এমপি নিজাম

আনোয়ারায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন এমপি নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চাপাতলী ভোলাশাহ এলাকায় ক্লিনিকটির উদ্বোধন করেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে গ্রামের নারী ও সাধারণ মানুষ নানা সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের জন্য এলাকার কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, শুধু একটি ক্লিনিক প্রতিষ্ঠা করলেই হবে না, এখানে আসা রোগীদের সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। ডায়াগনস্টিক সেন্টারের যন্ত্রপাতি ও পরীক্ষার মান আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন। পাশাপাশি কর্মরত চিকিৎসকদের শিক্ষাগত যোগ্যতা, বিশেষজ্ঞ পরিচিতি এবং চেম্বারের সময়সূচি দৃশ্যমান স্থানে প্রদর্শনের আহ্বান জানান তিনি।

এমপি নিজাম আরও বলেন, ক্লিনিকটির সার্বিক কার্যক্রম ও যন্ত্রপাতির মান যাচাই করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ জানানো উচিত। প্রয়োজনীয় নিয়মকানুন ও মান নিশ্চিত করে দীর্ঘমেয়াদে মানুষের আস্থা অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে পরিচালনা করতে হবে।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ইরা ক্লিনিক যেন শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আজীবন আনোয়ারা-কর্ণফুলীর মানুষের স্বাস্থ্যসেবায় কাজ করে। বিশেষ করে মা-বোনদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরমান আলীর সভাপতিত্বে এবং ইকবাল হায়দার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আখতারুন্নবী চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুরুল ইসলাম মেম্বার, আবুল কালাম আবু প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102