বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
তৃণমূল নেতাকর্মী ও জনগণই দলের মূল শক্তি- আনোয়ারায় লায়ন হেলাল সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ মুকুন্দপুর মনিপাল হাসপাতালে স্তন ক্যান্সার সচেতনতা মূলক অনুষ্ঠান ‌‌ ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্ঠা উদ্যোক্তা মানবিক মানুষ অধীর বড়ুয়া পলতা শান্তিনগর শিশু ভবনে শিশুদের স্বপ্নের আনন্দ ভাগে পুজোর সার্থকতা বারাসাত রবীন্দ্র ভবনে শিশু সুরক্ষায় এক মঞ্চে প্রশাসন ‌ কর্ণফুলীতে কবিরাজি চিকিৎসায় পিতার হাতে ছেলের মৃত্যুর অভিযোগ আনোয়ারায় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী যাচাই-বাছাই কমিটির মতবিনিময় সভায় রায়পুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির লংগদু প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড

সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান,সিলেট

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগের বিভিন্ন মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে RFST কার্যক্রমের আওতায় হাম-রুবেলা সংক্রমণের কারণ অনুসন্ধান এবং MR ও EPI ভ্যাক্সিনেশন স্ট্যাটাস নিরূপণে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় মাঠপর্যায়ে জরিপ পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৬ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ইউনিয়নে জরিপ কার্যক্রম পরিচালনা করেন।
মাঠপর্যায়ের এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম এবং সিলেট জেলার সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।

সঠিক তথ্য ও মাঠপর্যায়ের বাস্তব চিত্রের ভিত্তিতে হাম-রুবেলা নিয়ন্ত্রণ এবং টিকাদান কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এ জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102