বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তারকা লেখিকা শাম্মী তুলতুল পেলেন ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ দীপাবলি আগে অকেশনস-এর জমকালো উদ্বোধন গড়িয়াহাটে প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় রঙিন হলো সিলেটের আকাশ সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ায় প্রধানমন্ত্রীর লক্ষ্য : সরওয়ার জামাল নিজাম এম.পি আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে একজনের কারাদণ্ড বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎ ধানপুরা যুব উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন চট্টগ্রামে মানবাধিকার সংস্থার উপজেলা ও পৌরসভা শাখাগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন-পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত

তারকা লেখিকা শাম্মী তুলতুল পেলেন ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

প্রথম ডেক্স 

শিশুতোষ বই ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’-এর জন্য ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ পেয়েছেন তারকা লেখিকা শাম্মী তুলতুল। বইটির বিক্রিসাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দিয়েছে প্রকাশনা সংস্থা বাবুই।

২০১৭ সালে প্রকাশিত ‘পিঁপড়ে ও হাতির যুদ্ধ’ দীর্ঘদিন ধরে পাঠকদের আগ্রহ ধরে রেখেছে। বইটির বেস্ট সেলার হিসেবে স্বীকৃতি পাওয়া লেখিকার সাহিত্যজীবনে নতুন এক অর্জন।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকার বাংলাদেশ শিশু একাডেমিতে দিনব্যাপী ‘বাবুই শিশু সাহিত্য উৎসব ২০২৬’-এর আয়োজন করা হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ উৎসবে শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা, প্রবন্ধ উপস্থাপন এবং বিভিন্ন আয়োজন ছিল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক হাসান হাফিজ এবং লেখক, সাংবাদিক ও প্রকাশক কাদের বাবু।

পুরস্কার পেয়ে শাম্মী তুলতুল বলেন, এ সম্মাননা তাঁর কাছে বিশেষ তাৎপর্য বহন করে। লেখালেখির জন্য দুই বাংলায় এর আগে বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেও বেস্ট সেলার হিসেবে স্বীকৃতি পাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম।

তিনি বলেন, সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের জন্য এ পুরস্কার তাঁর কাছে অন্য অর্জনগুলোর চেয়ে আলাদা। পাঠকের ভালোবাসা ও বইটির বিক্রিসাফল্যের স্বীকৃতি হিসেবে পাওয়া এ সম্মাননা তাঁর কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

শাম্মী তুলতুল দুই বাংলার পরিচিত গল্পকার, ঔপন্যাসিক ও শিশুসাহিত্যিক। বাংলাদেশ ও ভারত মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। লেখালেখির এ পথচলায় পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া চেয়েছেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102