আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারো বিশিষ্ট সমাজসেবক মিষ্টিমুখের স্বত্বাধিকারী রণধীর দত্ত এর পক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পাড়া সেবা সংঘ এর পুজা মন্ডপে এই বস্ত্র বিতরণ করা হয়।
সেবা সংঘের সভাপতি প্রবীর দেবের সভাপতিত্বে ও সেবা সংঘ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ মিত্রের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার সাবেক আহবায়ক সাগর মিত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি রুপন দত্ত, উপজেলা পূজা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কাজল বোস,
সেবা সংঘ পুজা কমিটির সভাপতি সুমন দাশ, ইউপি সদস্য লিটন সিকদার,ইউপি সদস্য সুমন মিত্র,রাজন মিত্র, শোভন আচার্য্য, মিঠন দাশ, এ্যাডঃ রানা মিত্র, অভি চৌধুরী সহ আরো অনেকে।