শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

কালীগঞ্জে দুর্গাপূজায় নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ ও এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি শুভ আহমেদ জনি। পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কালীগঞ্জ পৌরসভার কলেজপাড়ার শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দিরে নিজস্ব অর্থায়নে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গোৎসবে মন্দিরে আসা দর্শনার্থী ও এলাকাবাসীর স্বস্তিতে চলাচল এবং নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে মণ্ডপ ও আশপাশের পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে।
এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী শুভ আহমেদ জনি বলেন, “দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সম্প্রীতির উৎসব। মণ্ডপে আসা সকল ভক্ত ও দর্শনার্থী যেন নির্ভয়ে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সেই দায়বদ্ধতা থেকেই এ নিরাপত্তা ব্যবস্থা করেছি। এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমরা সর্বদা বদ্ধপরিকর।”
মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই উদ্যোগের তীব্র প্রশংসা করেন। তারা জানান, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে ভক্তদের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং তারা অত্যন্ত স্বস্তির সাথে উৎসব উদযাপনের প্রস্তুত নিচ্ছেন। সম্প্রীতি ও নিরাপত্তার বার্তা দেওয়া শুভ আহমেদ জনির এই ইতিবাচক উদ্যোগটি কালীগঞ্জ এলাকায় বেশ সাড়া পড়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102