সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বন্যা-পরবর্তী গোখাদ্য সংকটে অবোলা প্রাণীদের সহায়তায় ‘দোহাজারী ব্লাড ব্যাংক’ চন্দনাইশ সমিতি-ইউএই’র উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ বন্যাদুর্গতদের  মাঝে বাংলাদেশ ডেন্টাল  অ্যাসোসিয়েশন এর নগদ অর্থ বিতরণ  বৈধ টিকিট নিয়েও হেনস্থা পরীক্ষকের বিরুদ্ধে জিআরপিতে অভিযোগ দুই বোনের বারাসাতে নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা শুরু, মাসে মাসে আসবেন অ্যাপোলো চেন্নাইয়ের চিকিৎসকেরা উত্তর ২৪ পরগনায় বিশেষ লোক আদালত,বিরোধ মেটাতে বিকল্প ব্যবস্থায় উৎসাহ কলকাতার জোড়াসাঁকো নবযুবক সংঘের রক্তদান শিবির বোয়ালখালীতে বন্যাদুর্গতদের মাঝে চট্টগ্রাম সমিতি ‘ ঢাকার ত্রাণ বিতরণ অনুষ্ঠিত দেশের মানবসম্পদ উন্নয়নে ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের জমকালো কনফারেন্স অনুষ্ঠিত *প্রত্যাশী” সাতকানিয়া সোনাকানিয়া শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মাতৃদিবসে সমাজের গন্ডি ভাঙা নারীদের সম্মানে মনিপাল হাসপাতাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

শৈশবের অসুস্থতার সময় কাঁপতে থাকা হাত শক্ত করে ধরে রাখা থেকে শুরু করে দীর্ঘ অধ্যবসায় কঠোর পরিশ্রম ও ত্যাগের পথচলায় নিরন্তর সাহজ জোগানো একজন মা,ই সন্তানের জীবনের প্রথম সেবাদাত্রী,প্রথম শিক্ষক এবং অনেক সময় প্রথম অনুপ্রেরণা। ১৬ মে শনিবার ২০২৬ মুকুন্দপুর মনিপাল হাসপাতাল আয়োজন করেছে মাতৃদিবস।প্রতিটি চিকিৎসকের জীবনের প্রথম নিরাময়দাত্রী মায়েদের সম্মান। অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও সংস্কৃত গবেষক ড.নন্দিনী ভৌমিক,খ্যাতনামা প্রতিমা শিল্পী চায়না পাল,বাসচালক প্রতিমা পোদ্দার এবং পিণ্ক ক্যাব চালক মানসী মৃধা,যারা সমাজের প্রচলিত পেশার গন্ডি ভেঙে নিজেদের স্বতন্ত্র পরিচয় তৈরি করার পাশাপাশি আর্দশ মায়ের ভূমিকা পালন করে সকলকে অনুপ্রাণিত করেছেন। আবেগময় অনুভূতিতে ডাক্তার পূজা আগরওয়াল, ডাক্তার শাশ্বতী সেনগুপ্ত দত্ত, ডাক্তার নীলাদ্রি কোনার, ডাক্তার সৌপ্তিক গঙ্গোপাধ্যায়, ডাক্তার সায়ন দাস এর মায়েদের অনুষ্ঠানে উপস্থিত রোগীদের হাতে সংবর্ধিত করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102