বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহায় নাজনীন হাসান খান’র ‘প্রণয়ের অমল কাব্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তৌফিক আনোয়ারায় মাদক ও কিশোরগ্যাং এর বিরুদ্ধে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন গানের জগৎ থেকে টিভি স্ক্রিনে নতুন রূপে তাসমিম জামান স্বর্ণা এফডিসিতে আবারও সাংবাদিক পেটানোর হুমকি দিলেন জয় চৌধুরী সিলেট পলিটেকনিকের ইলেকট্রিক্যাল টেকনোলজির সরোজ কুমারের পদোন্নতিতে শিক্ষার্থীদের সংবর্ধনা জাতীয় প্রযুক্তি দিনে মনিপাল হসপিটাল রোবোটিক সামিট নেটওয়ার্কের উদ্ধোধন আনোয়ারায় গৃহবধূর আত্নহত্যা প্ররোচনা মামলায় স্বামীকে গ্রেফতার করলো র‌্যাব-৭ ” আমরা দালাল নই ‘ ঝিনাইদহে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ভালোবাসার নতুন গল্পে রুবেল খান ও রোজিনা

“ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ -ঢাকা

জমকালো আয়োজনে “ময়ূরপঙ্খী ইন্ট্রারপ্রানার ও ইয়ুথ কার্নিভাল-২০২৬” এবং “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার বিকেলে রাজধানীর মটস অডিটোরিয়ামে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনালের এর উদ্যোগে ও আর. এস ইভেন্ট মিডিয়ার ইভেন্ট ব্যবস্থাপনায় এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইভেন্ট অর্গানাইজার ও ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন। এছাড়া অতিথিদের নিয়ে বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে জাসাসের সাবেক সভাপতি রেজবুদ্দৌলা চৌধুরী, ব্যাংকার ও ময়ূরপঙ্খীর পিস এম্বাসেডর রিফাত মাহবুব সাকিব, মটসের পরিচালক জেমস গোমেজ, প্রত্যাশা বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহরিয়ার কবির শোভন, জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম, জনপ্রিয় নাট্যকার জিনাত হাকিম, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীর, সেফ ট্রেইনার রুবেনা রুবি, ফরেন অ্যাফেয়ার্স কনসালটেন্সির সিইও এসএম মাহবুব আলম শুভরাজ, উদ্যোক্তা ও অভিনেত্রী ক্যামেলিয়া নিশান উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠান প্রসঙ্গে রুহিত সুমন বলেন, ব্যবসায়ী, উদ্যোক্তা, সংস্কৃতি, ক্রীড়া, সামাজিক ও মিডিয়া অঙ্গনের গুণীদের অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্যাটেগরিতে স্ব- স্ব পেশায় বিশেষ অবদানের জন্য দেয়া হয় “মেডেল অব অ্যাচিভমেন্ট” প্রদান করা হয় ।
ক্রিকেটার আব্দুর রাজ্জাক, সালমা খাতুন, সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক জ. ই বুলবুল, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, বাংলাদেশের আলোর সাংবাদিক হৃদয় খান, দেশ টিভির শাহাদাৎ হোসেন নিশাদ, ডিজে নাইরা, উদ্যোক্তা অলিল আহমেদ, চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, শিরিন শিলা, জেআই খান আরিয়ান, সালমান ফার্সি, উপস্থাপক রওযাতুল জান্নাত, দিয়া আহসান, টিআইবি সদস্য জাহিদ আহমেদ, শিশুশিল্পী তাসিন-তাজিম, পরিচালক দেবাশীষ বিশ্বাস, বিশ্বভ্রমণকারী নাজমুন নাহার, মামুন বিশ্বাস, সালাউদ্দিন স্বপন, সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, সমাজসেবিকা ও নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, বুশরা কবিরসহ আরো অনেককেই সম্মাননা পদকে ভূষিত করা হয়। জমকালো এই অনুষ্ঠানের পুরোটাই ছিল নাচ ও গানসহ কেক কাটার জমকালো আয়োজন। সেইসাথে ইন্টারন্যাশনাল ইভেন্ট “আইপা অ্যাওয়ার্ড” এর ২য় আসর আয়োজনের বিষয়ে বিস্তারিত জানানো হয় ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102