শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা হাসান মোহনা ঝিনাইদহে জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত লংগদু বাজার কমিটির নির্বাচনে বিজয়ী যাঁরা লংগদুতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সন্তান হিসেবে আপনাদের হাতে শারদ উপহার তুলে দিলাম- বস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আজাদ খান আদর্শের বাতিঘর: রাজপথ ও কূটনীতির সফল কান্ডারি আতাউর রহমান খান কায়সার রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ আনোয়ারায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময়

সন্তান হিসেবে আপনাদের হাতে শারদ উপহার তুলে দিলাম- বস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৮ নং চাতরী ইউনিয়নের কেয়াঁগড় গ্রামের সনাতনী সম্প্রদায়ের মানুষের মাঝে শারদ উপহার ( বস্ত্র )  তুলে দিয়েছেন আগামী ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এ্যাডভোকেট নুরুল কবির রানা।

‎আজ শুক্রবার (৯ অক্টোবর )  বিকেলে কেয়াঁগড় গ্রামের নারী পুরুষের মাঝে  এসব উপহার তুলে দেওয়া হয়।

‎এসময় এ্যাডভোকেট নুরুল কবির রানা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই শারদ উৎসব শুধু সনাতনী সম্প্রদায়ের নই। এই উৎসব সমস্ত মানুষের।  ধর্ম আলাদা হতে পারে কিন্তু উৎসব সবার।

তিনি আরো বলেন, আমি আপনাদের একজন সন্তান। তাই একজন সন্তান হিসেবে আপনাদের এই বৃহৎ ধর্মীয় উৎসবে আপনাদেকে একটি উপহার তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি সন্তানের দায়িত্ব পালন করছি। শুধুমাত্র উৎসবে নই, সকল আনন্দ বেদনায় সুখেদুঃখে আপনার সন্তান পাশে থাকবো।

‎এসময় আরো উপস্থিত ছিলেন শিব ও মগদ্বেশরী মন্দির উন্নয়ন  কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দিদুল সিকদার, পশ্চিম পাড়া দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল দে, সমাজ সেবক দোলন দত্ত, শুভ নাথ,ব্যাংকার সত্যজিত সিকদার, চন্দন দত্ত, রুপেশ দত্ত, নিরুপম দত্ত, জয় দত্ত, সুমন দত্ত, মন্জু ঘোষ,রুপক দত্ত, এডভোকেট গৌতম দত্ত, নিরন্তর দত্ত শুভ, গোবিন্দ দত্ত সহ আরে অনেকে।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102