শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন নীলিমা হাসান মোহনা ঝিনাইদহে জেলা জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত লংগদু বাজার কমিটির নির্বাচনে বিজয়ী যাঁরা লংগদুতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সন্তান হিসেবে আপনাদের হাতে শারদ উপহার তুলে দিলাম- বস্ত্র বিতরণ অনুষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন আজাদ খান আদর্শের বাতিঘর: রাজপথ ও কূটনীতির সফল কান্ডারি আতাউর রহমান খান কায়সার রাজনীতিবিদ আতাউর রহমান খান কায়সারের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ আনোয়ারায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময়

“মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

অরুণ নাথ : চট্টগ্রামের অতিঃ জেলা প্রশাসক( সার্বিক) মো: শরীফ উদ্দিন বলেছেন, মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র। বাগীশিক সংগঠনটি সমাজে মানবতা, দেশপ্রেম, প্রীতি, নৈতিকতা ও মূল্যবোধ সৃষ্টিতে কাজ করে চলেছে। দুর্গাপূজা মানুষে-মানুষে সৌহার্দ্য সম্প্রীতি বাড়িয়ে, ভেদাভেদ ঘুছিয়ে, ঐক্যের শিক্ষা দেয়। আমাদের জীবনে অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায় ও শুভ শক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। শিশু-কিশোরদের কোমলমতি থাকতে নীতি-আদর্শের শিক্ষা দেওয়া চাই। নগরীর আন্দরকিল্লায় আজ ৯ অক্টোবর, সকালে বাগীশিক আয়োজিত ও গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের উদ্যোগে “মানবতার জয়গান” শীর্ষক অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশিষ্ট মানবাধিকার নেতা এডভোকেট শুভাশীষ শর্মার সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গীতাধ্বনি পরিচালক, সমাজচিন্তক, প্রভাষক পলাশ কান্তি নাথ রণীর স্বাগত বক্তব্য রাখার মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক উপদেষ্টা, সমাজসেবক শিবু প্রসাদ দত্ত, বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি দাশ, বাগীশিক সহ-সাধারণ সম্পাদক তপন কান্তি নাথ। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি প্রকৌশলী শুভাশীষ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি পুলক কান্তি চৌধুরী, চট্টগ্রাম মহানগর সভাপতি সঞ্জয় চক্রবর্তী মানিক, সাধারণ সম্পাদক শিল্পী বিবরণ দাশ, উত্তর জেলা সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী ও দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শিক্ষক সুজন মজুমদার, নারীনেত্রী শিল্পী চৌধুরী, লায়লা-কবির কলেজের সহকারী অধ্যাপক রুপন দাশ, রামগতি উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা বাবলু দাশ ও বোয়ালখালীনপূজা পরিষদ সংগঠক সবুজ চক্রবর্তী।
কর্মসূচির মধ্যে ছিল কৃতীশিক্ষার্থী সংবর্ধনা, বৃক্ষের চারা , বস্ত্র , সেলাই মেশিন, শিক্ষা সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ। সভার শুরুতে গীতাপাঠ করেন গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের শিক্ষার্থী ও প্রশিক্ষকবৃন্দ। সভাপতির বক্তব্যে বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. শর্মা বলেন, বাগীশিক একটি সামাজিক, মানবিক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান। গীতাধ্বনির মতো পনের সহস্রাধিক গীতা ও নৈতিকশিক্ষা কেন্দ্র সারা দেশব্যাপী পরিচালনা করছে এ সংগঠন । আজকের শিশুদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে বাগীশিক।
নীতি ও মূল্যবোধের উন্মেষ না ঘটালে ব্যক্তি বা জাতীয় জীবনে সংকটের বিমোচন হবে না।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102