
তরুণ বিশ্বাস,কলকাতা–
– বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী মাষ্টারদা সূর্যসেন,প্রীতিলতা ওয়াদ্দেদার,নেলী সেনগুপ্ত, কল্পনা দত্ত,তারকেশ্বর দস্তিদার সহ অসংখ্য বিপ্লবীদের জন্মভূমি চট্টগ্রাম সেই চট্টগ্রামের একঝাঁক নিবেদিত সংগঠক মিলে চট্টল সেবা সমিতি বারাসাতে আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। সেই থেকে প্রত্যেক বছর শ্রাবণ মাসে মা মনসা দেবীর আরাধনায় জগতের মঙ্গল কামনায় চলতে থাকে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির বন্ধন বজায় রেখে নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও সামাজিক কার্যক্রম চলতে থাকে। সমিতি বর্তমান সভাপতি-অধ্যাপক অমলেন্দু দেবনাথ,সাধারণ সম্পাদক রতন কান্তি ধর। সহ সাধারণ সম্পাদক-অভিজিত নন্দী। এবারে পুথিপাঠের যুগ্ম আহ্বায়ক ছিলেন-অভিজিত নন্দী ও মানস কান্তি সাহা এই বার লক্ষ্য করা গেছে চট্টগ্রামবাসীদের উপচেপড়া ভিড় ছিল দৃশ্যনীয় ব্যাপার।