মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানপুরা যুব উন্নয়ন সংঘের নতুন কমিটি গঠন চট্টগ্রামে মানবাধিকার সংস্থার উপজেলা ও পৌরসভা শাখাগুলোর মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠন-পূর্ব মতবিনিময় সভা অনুষ্ঠিত আনোয়ারায় মদ খেয়ে মাতলামি করার দায়ে আটক ১ দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ সম্পন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা বার্তা কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন সরকারি দপ্তরে এসে মানুষ যেন স্বস্তি পান সেটা নিশ্চিত করতে হবে – আনোয়ারায় ডিসি জাহিদ শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু করতে ভারতীয় ব্যবসায়ীদের পত্র প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৯২ বার পড়া হয়েছে

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম চালু করতে ভারতীয় ব্যবসায়ীদের পত্র দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর দেড়টায় হিলি সীমান্তের শূন্যরেখা দিয়ে বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত একটি পত্র ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনকে দেওয়া হয়।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী আমদানি পণ্য নিয়ে আসা ট্রাকের চালক ও সহকারীকে মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে যথাযথ প্রতিরক্ষামুলক ব্যবস্থা গ্রহণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে আর্ন্তজাতিক বাণিজ্য চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পত্র দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারত ও বাংলাদেশে সাধারণ ছুটি ও লকডাউনের কারণে গত ২৬ মার্চ থেকে দুদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102