
ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে নিয়মিত মামলার আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত(ওয়ারেন্টভুক্ত) ও দন্ডপ্রাপ্ত আসামি সহ সর্বমোট ০৫ জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুর থানা অফিসিয়াল প্রেস ব্রিফিং সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আটক আসামিরা হলেন, হাকিমপুর উপজেলার পাঁউশগাড়া গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র তরিকুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মোঃ আজমলের পুত্র মোঃ সুমন মিয়া। তাদের বিরুদ্ধে ২১ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে চুরি সংক্রান্ত হাকিমপুর থানার মামলা নং- ১০ দায়ের করা হয়।
আটক অপর আসামিরা হলেন, হিলির মধ্যবাসুদেবপুরের (মাঠপাড়া) ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ মোফাজ্জল হোসেন, পিতা-মৃত মজিবর মিস্ত্রি,৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২১,০০০০(দুই লাখ ১০ হাজার) টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি হিলির রাজধানীমোড় নিবাসী মৃত আক্কাছ আলীর পুত্র মোঃ আসমান আলী জোয়ারদার (৫২),
এছাড়াও হিলির মধ্যবাসুদেবপুর নিবাসী (মাঠপাড়া) মনার পুত্র মোঃ বাধনকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে আটক করে পুলিশ।
আটক উক্ত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।