বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই বেলচুড়া আদর্শ গ্রাম সড়কে ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা ফটিকছড়ি সীমান্তে সেনা অভিযানে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা: সিসিক প্রশাসক স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র‌্যালি ও সমাবেশ বার্ষিক সম্মেলনের বিষয়বস্তু ঘোষণা করল “Re-‌Imagining Bengal *কালিপুর স্কুলে সিএসআর-এর অধীনে মেয়েদের শৌচাগার নির্মাণ করল কানারা ব্যাংক* এনডিএম চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম এনডিএম নেতৃবৃন্দের মতবিনিময় আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক হলেন জামশেদ জিসান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি-:

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নবগঠিত বর্ধিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক পদ পেয়েছেন বোয়ালখালীর ছাত্রনেতা জামশেদ জিসান। নতুন এ কমিটিতে স্থান পাওয়ায় বোয়ালখালীর রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

‎বুধবার (১৩ মে) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পত্রে এই কমিটির অনুমোদন দেন। জামশেদ জিসান দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন  এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন দলীয় কর্মসূচী পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।নবগঠিত কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় জামশেদ জিসান  দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চট্টগ্রাম ০৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, দক্ষিণ জেলা ছাত্রদলের দায়িত্বশীল নেতারা এবং সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

‎তিনি বলেন, দলের আদর্শকে বুকে ধারণ করে সবসময় সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের পাশে থেকে কাজ করতে চাই। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সাথে পালন করবো।

‎এদিকে, জামশেদ জিসান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হওয়ায় বোয়ালখালী উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102