বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে জমি বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন মা ও দুই সন্তানের কণ্ঠে নতুন গানের আবহ কলকাতার বিজয়গড়ে “কালের মন্দিরা”র উদ্যোগে সুরের মূর্ছনা সিলেটে খাঁশিয়া শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী পান-সুপারির মালায় বরণ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সমাবর্তনে ডি.লিট.সম্মানে ভূষিত আষাঢ়ী পূর্ণিমা: ধর্মচক্র প্রবর্তনের গৌরবোজ্জ্বল স্মারক ও প্রজ্ঞার জাগরণ সুপেয় পানির অধিকার নিশ্চিত করতে চট্টগ্রামে ‘ইয়ুথ লেড ওয়াটার জাস্টিস মুভমেন্ট’ কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কাউন্সিলিং এর শংসাপত্র প্রদান – শাকপুরা সার্বজনীন সঞ্জীব-মনিবালা স্মৃতি বৌদ্ধ শ্মশানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চিন্ময় বড়ুয়া রিন্টু’র পৃষ্ঠপোষকতায় টি শার্ট বিতরণ

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

‎শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে  বাংলা‌দেশ বৌদ্ধ যুব প‌রিষদ এর জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর জাতীয় ও বিভিন্ন অঞ্চল কমিটিতে বুদ্ধ পূর্ণিমা ২৫৭০ বুদ্ধাব্দ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সফল ও পালনের লক্ষ্যে টি শার্ট প্রদান করা হয়।
‎বুদ্ধ পূর্ণিমা উদযাপনের কার্যক্রমের মধ্য আরো ছিল বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকার উদ্যোগে শুক্রবার (১মে) সকাল ৯.৩০ মি. ধর্মরা‌জিক বৌদ্ধ মহাবিহার বাসা‌বোতে ১০০০ বোতল খাবার পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন-বিবিজেপি জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। এই সময় উপস্থিত ছিলেন- বিবিজেপি ঢাকার  উপদেষ্টা রায় মোহন বড়ুয়া, প্রফেসর ডা: কনক বড়ুয়া, সভাপতি সৌমেন চৌধুরী, সহ সভাপতি রবি বড়ুয়া, এ্যনি চৌধুরী, সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু, সহ. সা. স সমীরন কুমার বড়ুয়া, তিলক বড়ুয়া জুলফি, অর্থ সম্পাদক তাপস সিংহ, দপ্তর সম্পাদক লিটন বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক সুবিকাশ বড়ুয়া।
‎ একই সময়ে বিবিজেপি ট্রাস্টি ও নির্বাহী সদস্য রুপায়ন কুমার বড়ুয়ার তত্ত্বাবধানে  আন্তর্জা‌তিক বৌদ্ধ বিহার বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে  ৬০০ বোতল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন- বৌদ্ধবার্তা সম্পাদক সাংবাদিক অধীর বড়ুয়া। এসময় বিহারের শুভার্থী ও সমাজ হিতৈষী রঞ্জন বড়ুয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‎একই দিন নর্দা প্রজ্ঞানন্দ বৌদ্ধ বিহার  ৫০০ বোতলজাত  খাবার পা‌নি বিতরণ উদ্বোধন করেন-ইউএসটিসির প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া। এসময় বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারন সম্পাদক পল্টু কান্তি বড়ুয়াসহ বিহার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102