শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা আনোয়ারায় প্রতিমা বহনকারী গাড়ীর সাথে ধাক্কার জেরে প্রতিমালয়ে হামলা  হিলিতে একজন ভারতীয় নাগরিক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ আটক ২ আওয়ামীলীগ নেতার পারিবারিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এমপি, সমালোচনার ঝড়

মধ্যমগ্রাম রবীন্দ্র‌ মুক্তমঞ্চে ২০০ মহিলার হাতে প্রীতি বস্ত্র প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

–

—তরুণ বিশ্বাস,কলকাতা—

উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া এবং সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারকে সামনে রেখে শারদোৎসবের প্রাক্কালে মানবিক উদ্যোগ নিল মধ্যমগ্রামের গুরুবন্দন যোগা অ্যান্ড আকুপ্রেসার ইনস্টিটিউট রেজিস্টার্ড ট্রাস্ট। সংস্থার উদ্যোগে মধ্যমগ্রাম স্টেশন রোডের রবীন্দ্র মুক্তমঞ্চে ২০০ জন প্রান্তিক মহিলার হাতে প্রীতি বস্ত্র হিসেবে শাড়ি তুলে দেওয়া হয়। এই উদ্যোগে উৎসবের আবহে খুশির ছোঁয়া লাগে উপহার প্রাপকদের মুখে। পুজো মানেই নতুন পোশাক,আনন্দ আর প্রিয়জনদের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নেওয়া। কিন্তু সমাজের বহু প্রান্তিক মানুষের কাছে সেই আনন্দ অধরাই থেকে যায়। তাঁদের মুখে হাসি ফোটাতেই গুরুবন্দন পরিবারের এই উদ্যোগ। শুধু যোগচর্চা ও আকুপ্রেসারের মধ্যেই নিজেদের কাজ সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়বদ্ধতা পালনের বার্তাও দিল এই সংস্থা। ট্রাস্টের সভাপতি ডালিয়া ভৌমিক ঘোষ জানান,পুজোর আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই গুরুবন্দন পরিবারের সদস্যরা এই মহতী কর্মযজ্ঞে শামিল হয়েছেন। সমাজের পিছিয়ে পড়া মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে তাঁরা আনন্দিত ও গর্বিত। আগামী দিনেও মানুষের পাশে থেকে সমাজকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার রয়েছে তাঁদের। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা ট্রাস্টের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁদের মতে, উৎসবের প্রকৃত সার্থকতা তখনই, যখন তার আনন্দ সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে যায়। আগামী দিনেও এই ধরনের জনকল্যাণ মূলক কাজে গুরুবন্দন ট্রাস্টের পাশে থাকার আশ্বাস দেন অতিথিরা। উৎসবের প্রাক্কালে ২০০ জন মহিলার হাতে প্রীতি বস্ত্র তুলে দেওয়ার এই উদ্যোগ আরও একবার মনে করিয়ে দিল, মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই লুকিয়ে রয়েছে উৎসবের প্রকৃত আনন্দ ও মানবিকতার সার্থকতা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102