
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আসন্ন স্হানীয় সরকার (ইউপি) নির্বাচনে বিএনপির দলীয় সমর্থিত প্রার্থী নির্ধারণ করণীয় ও এ সংক্রান্ত কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আনোয়ারা উপজেলার দায়িত্ব প্রাপ্ত যাচাই-বাছাই কমিটির সদস্যদের সাথে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ) উপজেলার কালা বিবি দিঘী এলাকার ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
আর এতে রায়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও ৩ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সমাজসেবক ইসমাইল বিন মনির।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়ে যোগ্য, সৎ, জনবান্ধব ও জনপ্রিয় নেতৃত্ব বাছাই করতে হবে বলে মতবিনিময় সভায় উল্লেখ করা হয়।
দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছেন, আগামী স্থানীয় নির্বাচনে তার যথাযথ মূল্যায়ন করতে হবে বলেও তাঁরা উল্লেখ করেন।
তৃণমূলের ঐক্য অটুট রেখে দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন যাচাই-বাছাই কমিটির মাস্টার মো. রফিক, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু
ও এম. মনছুর উদ্দিন উপস্থিত ছিলেন।
<span;>