বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় ৭ হাজার ৮৪৫টি ইয়াবা বড়িসহ নূরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৭। এ সময় তার কাছ থেকে একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

‎বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আনোয়ারা সদর ইউনিয়নের সরদারপাড়া মোড় এলাকায় রানু মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

‎র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূরুল আলমকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৭ হাজার ৮৪৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আটক নূরুল আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় নূরুল আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(গ)/৩৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।

‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, র‍্যাব-৭ বুধবার সন্ধ্যায় আটক ব্যক্তিকে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102