বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

 

লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া

রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী পশ্চিম আবুরখীল অজন্তা বিহারে ত্রৈ-মাসিক বর্ষাব্রত পালন উপলক্ষে পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ও সদ্ধর্মদেশনা অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। অজন্তা বিহারের অধ্যক্ষ মৈত্রীবারিধি পরমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রখ্যাত বিদর্শনাচার্য নন্দবংশ মহাথের। উদ্বোধক ছিলেন পরিষদের প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুপম মুৎসুদ্দী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কীর্তনিয়া ও সমাজসেবক নেপাল বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন পরিষদের সভাপতি প্রকৌশলী রাহুল বড়ুয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সিপাল বড়ুয়া ও পশ্চিম আবুরখীল অজন্তা বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া সাজু। ধন্যবাদ জ্ঞাপন করেন ঊর্ধ্বতন সভাপতি রিমন বড়ুয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সাহিত্য সম্পাদক টিনা বড়ুয়া। এ সময় পরিষদের বিভিন্ন কর্মকর্তা, সদস্য এবং বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ দোলক বড়ুয়া, আকাশ বড়ুয়া, হিরো বড়ুয়া মুন্না, সবুজ বড়ুয়া, ধ্রুব বড়ুয়া, প্রিয়ন্ত বড়ুয়া, অভি তালুকদার, ইমেল বড়ুয়া, প্রমিত মুৎসুদ্দী, অনিক বড়ুয়া, রাজীব তালুকদার, উজ্জল বড়ুয়া, অনিল বড়ুয়া, সমাপ্তি তালুকদার, নিশীথা বড়ুয়া, সুপ্তরাজ বড়ুয়া, সুমেধ বড়ুয়া সান, আপন বড়ুয়া ও জোতিষ তালুকদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

ধর্মানুষ্ঠান শেষে বিহার ও জাগৃতি পরিষদের আঙ্গিনায় শতাধিক ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, বুদ্ধের অহিংসা, মৈত্রী ও করুণার বাণী ধারণ করে পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। ধর্মচর্চার পাশাপাশি বৃক্ষরোপণকে পুণ্যকর্ম ও মানবকল্যাণের অংশ হিসেবে উল্লেখ করে তাঁরা সবুজ, নির্মল ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102