বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড নিউটাউন R.R সাইট আমরা সবাই ক্লাবের ৬ তম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী ইছামতি মাতৃমন্দির পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মন্দিরটি পরিদর্শন করেন তারা। এ সময় মন্দিরের ঐতিহ্য, ধর্মীয় পরিবেশ ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে অবগত হন এবং মন্দিরের সেবায়েত ও প্রধান পুরোহিত শ্রী অসীম চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক ও কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ছেলে, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস; সংগঠনের উপদেষ্টা স্বপ্না জলদাস এবং প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী-সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী মন্দির ও ধর্মীয় স্থাপনাগুলো দেশের ইতিহাস, সংস্কৃতি ও সম্প্রীতির গুরুত্বপূর্ণ অংশ। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের এ পরিদর্শন স্থানীয় ঐতিহ্য, লোকসংস্কৃতি ও সম্প্রীতির প্রতি তাদের দায়বদ্ধতারই প্রতিফলন বলে জানান সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102