বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নয়ন নাথ, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় হাসপাতাল সড়ক নির্মাণের শুরুতেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুছ ব্রাদার্সের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, সড়কের সাইট ওয়াল নির্মাণে এক নম্বর ইটের পরিবর্তে দুই নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি সিসি ঢালাইয়ের কাজেও নির্ধারিত পুরুত্ব না মানার অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল সড়কের সাইট ওয়াল নির্মাণে কয়েকজন শ্রমিক কাজ করছেন। স্থানীয়দের দাবি, দেয়াল নির্মাণে ব্যবহৃত অধিকাংশ ইটই নিম্নমানের। সরেজমিনে আরও দেখা যায়, সিসি ঢালাইয়ের পুরুত্ব কোথাও প্রায় এক ইঞ্চি, আবার কোথাও দুই ইঞ্চির মতো।

এলাকাবাসীর অভিযোগ, নির্ধারিত পুরুত্ব অনুযায়ী কাজ না করে কম পুরুত্বে ঢালাই দেওয়া হচ্ছে।
এছাড়া সিসি ঢালাইয়ের পর নির্ধারিত সময় অপেক্ষা না করেই পরবর্তী নির্মাণকাজ শুরু করার অভিযোগও করেছেন স্থানীয়রা। এতে ভবিষ্যতে সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

জানা গেছে, নাজিরহাট পৌরসভার হাসপাতাল সড়কটি নির্মাণে প্রায় ৫ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। প্রায় ১৮.৬০ মিটার দৈর্ঘ্যের সড়কটির বিভিন্ন অংশে সাড়ে ৪ থেকে সাড়ে ৫ মিটার প্রস্থের কাজের বরাদ্দ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্মাণকাজের শুরুতেই নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কের কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার না করে প্রকৌশলগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে।

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার আরিফ বলেন, “তিন ইঞ্চির জায়গায় আমরা দুই ইঞ্চি দিয়েছি। ইটগুলো দুই নম্বর।
তবে সরকারি বরাদ্দ ও নকশা অনুযায়ী যেখানে এক নম্বর ইট ব্যবহারের কথা, সেখানে দুই নম্বর ইট কেন ব্যবহার করা হচ্ছে এ প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।

এ বিষয়ে নাজিরহাট পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস বলেন, বিষয়টি আমরা জানতে পেরে কাজ বন্ধ করে দিয়েছি। দুই নম্বর ইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে। সম্পূর্ণ অংশ নতুন করে করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের কাজে শুরুতেই যদি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে, তাহলে কাজ শেষ হওয়ার পর এর স্থায়িত্ব ও মান কতটা নিশ্চিত হবে? এখন এলাকাবাসীর দাবি, পৌর কর্তৃপক্ষের কঠোর তদারকিতে পুরো নির্মাণকাজের মান যাচাই করে তারপর কাজ এগিয়ে নেওয়া হোক।

ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুছ ব্রাদার্সের পক্ষে রাসেল বলেন, সম্ভবত ইটভাটা থেকে নিম্নমানের (দুই নম্বর) ইট এসেছে। বিষয়টি পৌরসভার প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাজটি এগিয়ে নেওয়া হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102