বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড নিউটাউন R.R সাইট আমরা সবাই ক্লাবের ৬ তম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে অনুষ্ঠিতব্য রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সকে ঘিরে মাঠের সাজসজ্জা ও সার্বিক প্রস্তুতি তদারকি করেছেন বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ হাশেম রাজু।
চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের পক্ষে তিনি কনফারেন্সের মাঠ পরিদর্শন করেন। এ সময় তিনি অনুষ্ঠানের মঞ্চ, মাঠের সাজসজ্জা, প্রবেশপথসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ ঘুরে দেখেন এবং যেসব কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে, সেগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল ইসলাম সওদাগর ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, চন্দনাইশ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, বিএনপি নেতা আইনুল হুদা চৌধুরী, আলহাজ্ব নওশা মিয়া, আব্দুল কাদের সিকদার, মাহবুবুর রহমান চৌধুরী, ওরশেদুল আলম চৌধুরী মিন্টু, মোহাম্মদ সেকান্দর, যুবদল নেতা এম এ সবুর, মোহাম্মদ মেজবাহ, মোহাম্মদ নুরুল আফসার প্রমুখ।
এ সময় এম এ হাশেম রাজু কনফারেন্সটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমদের পক্ষ থেকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
তিনি মাঠের অবশিষ্ট কাজগুলো দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে কনফারেন্সের সার্বিক প্রস্তুতি শেষ করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102