বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড নিউটাউন R.R সাইট আমরা সবাই ক্লাবের ৬ তম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা আনোয়ারা মানবসেবা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতি রানু মজুমদার সাংগঠনিক ধারাবাহিকতা ও কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নতুন দায়িত্ব বণ্টন ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারায়  মাদক সেবনরত অবস্থায় আবারো এক যুবককে হাতেনাতে আটক করেছে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার।

আজ মঙ্গলবার আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযান চলাকালে মোঃ আরিফ (২৭) নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।

অভিযুক্ত ব্যক্তিকে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এক হাজার টাকা অর্থদন্ড এবং ৬০  দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

‎উল্লেখ্য উপজেলার সহকারী কমিশনার (ভূমি ), আবু জাফর মজুমদার আনোয়ারায় যোগদানের পর থেকেই মাদেকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করে একের পর এক অভিযান পরিচালনা করছে এবং প্রতিটি অভিযানেই মাদক সেবনরত অবস্থায় বিভিন্ন বয়সের মাদকাসক্তদের একের পর এক শাস্তি দিচ্ছেন। তার এসব অভিযানকে অভিনন্দন জানাচ্ছেন উপজেলাবাসী।

‎জনস্বার্থে আনোয়ারা উপজেলার মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

<span;>‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102