শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
পরিবেশ রক্ষায় কধুরখীল মারজিন বিহারে বৃক্ষরোপণ দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার” দুর্গাপূজোর নেপথ্যের কারিগরদের সম্মানে মনিপাল হাসপাতাল কলকাতা “পুজোর রুপকার” পবিত্র ঈদে মিলাদুন্নবী(দ:) উপলক্ষে পটিয়া মনসা ইসলামিয়া মাদ্রাসায় খতমে বুখারীর আখেরী মোনাজাত শিক্ষার মানোন্নয়ন লক্ষ্যে পটিয়ার মহিরা হিখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বোয়ালখালীতে নৃত্যে কৃতিত্ব, নজরুল বর্ষে দ্বিতীয় ঋষিকা বড়ুয়া আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ০৯ সেপ্টেম্বর ২০২৬,বুধবার নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা ও পৌর শাখার আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়। এরপর জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে র‍্যালীতে অংশগ্রহণ করেন হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এবং মহিলাদলের নেতাকর্মী সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিকেলে দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনাসভার আয়োজন করেন নেতাকর্মীরা।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা মহিলাদলের সভাপতি আক্তারা বানু চৌধুরী, পৌর মহিলাদলের সভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক ফেরদৌসী আরা,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সহ হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102