শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা – বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত আনোয়ারায় প্রায় ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার,আটক ২ কলকাতায় মহাসাড়ম্বরে উদযাপন করা হয়েছে শারদীয়া জীবন্ত-মৃণ্ময় দুর্গাপূজা বোয়ালখালীতে নামকীর্তনশিল্পী গোপাল দাসের মৃত্যু, ছন্দারিয়া গ্রামে শোকের ছায়া কলকাতার‌ আলিমুদ্দিন স্ট্রিটে সাধুসন্তদের চন্ডীপাঠের আসর আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার চন্দনাইশে পূজামণ্ডপে এমপি জসিম উদ্দীনের উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

কর্নফুলীতে দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে কর্নফুলী উপজেলা চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত।

বুধবার ( ২ সেপ্টেম্বর )  এই বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

‎বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত হয়ে বৃক্ষ রোপন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

‎এসময় দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে আজকের এই বৃক্ষ রোপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষ রোপনের যে টার্গেট রয়েছে সেটির কাজ অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে।

‎দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সামাজিক দায়িত্ব পালনও জরুরি। বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অপরিহার্য। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

‎এসময় দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102