
—তরুণ বিশ্বাস,কলকাতা—
জাতীয় মানবাধিকার সংস্থা NHRO-র উদ্যোগে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ১৬ আগষ্ট রবিবার ২০২৬ অনুষ্ঠিত হলো‘আজাদ ভারত কনক্লেভ ২.০’Good Governance for Viksit Bengal, Towards Viksit Bharat”এই মূল ভাবনাকে সামনে রেখে আয়োজিত এই বিশেষ কনক্লেভে সুশাসন, উন্নয়ন,জননীতি এবং উন্নত ভারতের লক্ষ্যে বাংলার ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠানে মন্ত্রী,বিধায়ক,নীতি নির্ধারক,শিক্ষাবিদ জনপ্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে তাঁদের মতামত ও ভাবনা তুলে ধরেন। উন্নত বাংলা গড়ে তোলার মাধ্যমে উন্নত ভারত নির্মাণের লক্ষ্যে সমন্বিত উদ্যোগ ও কার্যকর সুশাসনের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। নাগরিক,তরুণ নেতৃত্ব,পেশাজীবী, শিক্ষার্থী,শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের পরিবর্তনের কারিগরদের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানায় আয়োজক সংস্থা। উন্নত ভারতের সূচনা হোক সুশাসনের মাধ্যমে”এই বার্তাকে সামনে রেখেই সংলাপ ও ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলার আহ্বান জানানো হয় কনক্লেভ থেকে।