সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা,আটক ১ খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনোয়ারায় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক ২, অর্থদন্ড ও কারাদন্ড আনোয়ারায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মৎস্যজীবীদের পাশে থাকার আশ্বাস এমপি সরওয়ার জামাল নিজামের সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত জনবান্ধব ভূমিসেবার প্রত্যয় ফটিকছড়ির নতুন এসি ল্যান্ড রহমত উল্লাহর যথাযোগ্য মর্যাদায় সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ

আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে পুলিশের মামলা,আটক ১

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেন। মামলায় শাহজাদা এসএম মহিউদ্দিন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস এড. ইমরান হোসেন বাবু, যুবলীগ নেতা রেজাউল করিম আনিছ, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম. নজরুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দারসহ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের ৪৪ জনের নাম রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এ ঘটনায় মিছিলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আনোয়ারা সরকারী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী আতাউল আমিন (১৬) নামে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। সে আনোয়ারা সদর ইউনিয়েনের ৪ নম্বর ওয়ার্ডের জয়কালী বাজার এলাকার নুরুল আলমের ছেলে এবং এ মামলায় এজাহারভূক্ত এক নম্বর আসামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে আনোয়ারা সদর ইউনিয়নের কলেজ রোড এলাকায় ১০ থেকে ১৫ জনের যুবক ও কিশোররা ঝটিকা মিছিল বের করে। মিছিলকারীদের হাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছবিযুক্ত একটি ব্যানার ছিল। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে অভিযান চালিয়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102