মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন টালিগঞ্জ রাধা স্টুডিওতে প্রদীপ ঘোষ নির্মিত বীরকন্যা প্রীতিলতা

অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎‎আনোয়ারা সদর উপজেলার গুরুত্বপূর্ণ জয় কালীহাট কাঁচাবাজারে প্রবেশের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এটার কোন অভিভাবক নেই। বাদামতলের সামনে বাজারে প্রবেশের এই সড়কের বিভিন্ন স্থানে পাথর ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

‎স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন দুরবস্থা চললেও স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে প্রতিদিন বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, কৃষক, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎জয় কালীহাট স্থানীয় মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটানোর অন্যতম প্রধান বাজার। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। বাজার এলাকায় একটি মসজিদ রয়েছে, যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য নিয়মিত মুসল্লিদের যাতায়াত রয়েছে। পাশাপাশি দুটি মন্দির থাকায় বিভিন্ন সময় দর্শনার্থীদেরও এই সড়ক ব্যবহার করতে হয়।

‎‎বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠেছে। বৃষ্টির পানি জমে সড়কের গর্তগুলো অনেক সময় বোঝা যায় না। কাদা ও পানির কারণে পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। একই সঙ্গে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলেও তৈরি হয় ঝুঁকি ও প্রতিবন্ধকতা।

‎সড়কের বেহাল অবস্থার প্রভাব পড়ছে বাজারের ব্যবসা-বাণিজ্যেও। স্থানীয় ব্যবসায়ীরা জানান,  সড়ক দিয়ে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে না পারায় পণ্য আনা-নেওয়া এবং ক্রেতাদের বাজারে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। এতে বাজারের স্বাভাবিক বেচাকেনাও ব্যাহত হচ্ছে।

‎‎স্থানীয়দের দাবি, এটি শুধু একটি বাজারের প্রবেশপথ নয়, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের চলাচলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। তাই সাময়িকভাবে গর্ত ভরাটের পরিবর্তে সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে টেকসই সংস্কার করা প্রয়োজন।

‎এ বিষয়ে স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সড়ক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করা হলে বাজারের ব্যবসা-বাণিজ্য যেমন স্বাভাবিক হবে, তেমনি পথচারী ও যানবাহনের নিরাপদ চলাচলও নিশ্চিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102