বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট )  দুপুরে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারের বিভিন্ন ফার্মেসিতে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

অভিযান পরিচালনাকালে বিভিন্ন ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ মজুদ এবং ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় ০৩ (তিন) টি ফার্মেসীতে সর্বমোট পঁয়ষট্টি হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

‎এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম এর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মাখনুওন তাবাসসুম উপস্থিত ছিলেন।

জনস্বার্থে আনোয়ারা  উপজেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখার কথা জানান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102