বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বোয়ালখালীতে বসতঘরে চোরাই গরু-মহিষ, জব্দ মোটরসাইকেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বসতঘর থেকে চোরাই একটি গরু ও একটি মহিষ উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু চৌধুরী বাড়ির মো. সজীবের বসতঘরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পটিয়া উপজেলার নিমতলা মাজার এলাকা থেকে একটি মিনি পিকআপে করে কয়েকটি মহিষ চুরি করে পালানোর চেষ্টা করে একটি দল। বিষয়টি টের পেয়ে মহিষের মালিক ও স্থানীয়রা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে পিকআপটি দাশের দিঘি হয়ে বোয়ালখালীর সারোয়াতলী এলাকায় প্রবেশ করে।

খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে সারোয়াতলীর একটি বসতঘরে চোরাই গবাদিপশু রাখার সন্ধান পায়। পরে সেখানে অভিযান চালিয়ে একটি গরু ও একটি মহিষ উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মহিষের মালিক মো. আবদুল্লাহ বিন ছাবের জানান, তাঁর তিনটি মহিষের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। এর মধ্যে একটি মহিষ উদ্ধার হলেও আরও দুটি মহিষের সন্ধান পাওয়া যায়নি। চুরির সময় পিকআপটি আটকানোর চেষ্টা করলে সেটির ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয় এবং চালক আহত হন বলেও জানান তিনি।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মো. সজীব মোটরসাইকেল গ্যারেজ পরিচালনার পাশাপাশি মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। দিনে গ্যারেজ পরিচালনা করলেও রাতে চোরাই মোটরসাইকেল নিয়ে কর্মকাণ্ড চালানো হয় বলে স্থানীয়দের দাবি। এর আগে আনোয়ারা এলাকায় মোটরসাইকেল বিক্রির সময় তাঁকে আটক করা হয়েছিল বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, উদ্ধার করা মহিষটি এরই মধ্যে মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মোটরসাইকেল ও গরু জব্দ রয়েছে। ঘটনার মূল স্থান পটিয়া উপজেলায় হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা পটিয়া থানা পুলিশ নেবে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102