মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন টালিগঞ্জ রাধা স্টুডিওতে প্রদীপ ঘোষ নির্মিত বীরকন্যা প্রীতিলতা

দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস কলকাতা—

শিল্প,সৌন্দর্য ও সংস্কৃতির এক অনন্য মিলন মেলা কলকাতার দমদম ক্যান্টনমেন্ট হর হল মঞ্চে। স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ভারতের ৮০ তম স্বাধীনতা দিবস ও তিরঙ্গার শুভেচ্ছায় অনুষ্ঠিত হল বর্ণাঢ্য সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান। স্বস্তিম ফাউন্ডেশনের প্রাণপ্রতিমা এডভোকেট মৌসুমী সাহা পরম দয়াল শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সৎনাম গ্রহণ করেন। এবং সংস্কৃতির ছোঁয়ায় একটা নতুন সমাজ গড়ার লক্ষ্যে স্বস্তিম ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে। ভবিষ্যৎ প্রজন্মকে এই পথে এগিয়ে নিয়ে যাওয়াই জীবনের স্বপ্ন। ১৫ আগষ্ট শুক্রবার ২০২৬ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর একের পর মনোমুগ্ধকর হয়ে উঠেন উপস্থিত দর্শকরা। সৃজন শীল নৃত্য পরিবেশনার অপূর্ব সমন্বয়ে শিল্পীরা তাদের দক্ষতার পরিচয় দেন। প্রতিটি পরিবেশনায় দর্শকদের উচ্ছুসিত করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে। আগত অতিথিরা তাঁদের বক্তব্যে শ্রীশ্রীঠাকুরের শিল্পচর্চা,সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের আন্তরিক ভূয়সী প্রসংশা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102