বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু

ফের আলোচনায় অভিনেত্রী নওরিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ

এই সময়ের তরুণ মেধাবী অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন। বিশেষ করে নাচ ও অভিনয়, তিন অঙ্গনেই সমানতালে এগিয়ে যাচ্ছেন তিনি। সংস্কৃতিচর্চার পাশাপাশি লেখাপাড়াতেও সাফল্য পেয়েছেন তিনি। সম্প্রতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মাঝেও এমন ফলাফল অর্জন করায় উচ্ছ্বসিত নওরিন ও তার পরিবার। বর্তমানে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত নওরিন। মাত্র পাঁচ বছর বয়সে নাচের মাধ্যমে তার যাত্রা শুরু। নৃত্যগুরু আজিজ রেজার কাছে নাচের তালিম নিয়েছেন তিনি। নাচের জন্য ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারও অর্জন করেছেন।

অভিনয়ে নওরিনের পথচলা শুরু মাত্র ছয় বছর বয়সে। এনটিভির একটি নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক হয়। এরপর ধীরে ধীরে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে কাজ করে নিজের জায়গা তৈরি করছেন এই তরুণী।
সম্প্রতি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের সঙ্গে ‘পরান পাখি’ নাটকে অভিনয় করেছেন নওরিন। নাটকটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। বিভিন্ন ওয়েব সিরিজের শুটিংও শেষ করেছেন যা শীঘ্রই প্রচারে আসবে বলে নওরিন জানান।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নওরিন বলেন, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতে শুধু একজন নায়িকা নয়, একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও ভালো করতে চাই। প্রশাসনিক কাজের প্রতিও আমার আগ্রহ রয়েছে। তাই ভবিষ্যতে নিজেকে প্রশাসনিক কাজেও দেখতে চাই।
নিজের সাফল্যের পেছনে মায়ের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন নওরিন। তার ভাষায়, আমার মা সবসময় আমার পাশে ছিলেন বলেই আজ আমি এতদূর আসতে পেরেছি। মায়ের সাপোর্ট ছাড়া নাচ ও অভিনয়ে আসা এবং এতদূর এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না।
নওরিনের গ্রামের বাড়ি ফেনীতে হলেও তার বেড়ে ওঠা ঢাকায়। মাইলস্টোন স্কুল ও রাজাবাগ পুলিশ লাইন্স স্কুলে পড়াশোনা শেষ করে এবার কলেজজীবনে পা রাখার অপেক্ষায় রয়েছেন তিনি।
পড়াশোনায় সাফল্যের পাশাপাশি নাচ ও অভিনয়ে নিজের দক্ষতা আরও বাড়িয়ে ভবিষ্যতে ভালো একজন অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই এখন নওরিনের লক্ষ্য। নিজ মেধা ও যোগ্যতার সিড়ি বেয়ে নওরিন এগিয়ে যাবেন তার অভিষ্ট লক্ষে। তার জন্য শুভ কামনা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102