
—তরুণ বিশ্বাস,কলকাতা–
– স্বাধীনতার ৮০ তম দিবস উপলক্ষে কারবালা শহীদ স্মরণে ২৫ তম বর্ষের পূর্তিতে পশ্চিমবঙ্গে রক্তদান মেলা কমিটির উদ্যোগে সংবর্ধনা সভা আয়োজন।দক্ষিণ ২৪পরগনা জেলার শামুকপোতা মোঃ আব্দুল কাসেম মীর মঞ্চ অপর আলি মল্লিক সভাগৃহে ১৫ ই আগস্ট ২০২৬ শনিবার মোট ৫০ জন রক্তদাতা রক্তদান করেন তাদের সংবর্ধনা জ্ঞাপন ও গুণীজনদের ফুল,উত্তরীয় ও স্বাধীনতার ব্যাস দিয়ে সংবর্ধনা করা হয়। কারবেলা শহীদ স্মরণে পশ্চিমবঙ্গের রক্তদান মেলার প্রতিষ্ঠাতা ও মুক্তি নামক স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুনাফ আলী শেখ,প্রধান অতিথি অবিনাশ গায়েন, বিশেষ অতিথি স্বপন মন্ডল,সম্মানীয় অতিথি সাবির সমাদ্দার,সাদ্দাম হোসেন,কার্যনির্বাহী সভাপতি মিশন মল্লিক,শেখ সায়ন্তন আলী,সাধারণ সম্পাদক সুবুন মল্লিক,সহ-সভাপতি কালিদাস সিংহ ঠাকুর, আজিম মল্লিক,সুব্রত সেন,সহ আরও অনেক বিশিষ্ট অতিথিবর উপস্থিত ছিলেন।