রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করেন আরিফুল হক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিতে হবে –  সরওয়ার জামাল নিজাম ফটিকছড়িতে মহাষষ্ঠীর দিনে পূজার পূর্ব প্রস্তুতি পরিদর্শনে এমপি সরোয়ার আলমগীর হিলিতে পূজামন্ডপ পরিদর্শনে ২০ বিজিবি অধিনায়ক,অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস আনোয়ারায় সমাজসেবক রণধীর দত্ত এর পক্ষে  সেবা সংঘে বস্ত্র বিতরণ কলকাতায় প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সী অনুপ্রেরণা দূর্গা উৎসবে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি শারদীয় দুর্গোৎসবে মন্ডপগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল তথ্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন নাগরিক ও জবাবদিহিমূলক প্রশাসনের বিকল্প নেই: RTI Fair 2026-এ বক্তারা

আনোয়ারায় প্রতিবেশীর হাতুড়ির আঘাতে প্রতিবন্ধী যুবক আহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কথা কাটাকাটির জেরে এক প্রতিবন্ধীসহ দুই ভাইকে লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় কিছু লোকজন। এ ঘটনায় আব্বাস (৩২) নামের এক প্রতিবন্ধী ও তার ভাই নাজিম (২৫) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রতিবন্ধী আব্বাসকে চমেক হাসপাতালে রেফার করে। বর্তমানে আহত প্রতিবন্ধী যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পড়ুয়া পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর  হামলার সাথে জড়িত ৭জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত নাজিম উদ্দীন।

বিবাদীরা হলেন, মোহাম্মদ নাছির (৪২), মোহাম্মদ এয়াকুব  (৩৫), মোহাম্মদ রমজু (৩০),  মোহাম্মদ শাকিব(২৫), মোহাম্মদ মাসুদ (২৩), মোহাম্মদ রহিম (৪৫), মোহাম্মদ সিফাত (২২)। বিবাদীদের মধ্যে নাছির মাদক মামলার আসামী বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায় সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র দুই ভাইয়ের ওপর নানাভাবে হুমকি প্রদান করে। এর মধ্যে অভিযোগকারীর ওপর গতকাল লোহার হাতুরী দিয়ে মাথায় আঘাত করে। মারাত্মক রক্তাক্ত মাথা ফেটে যায়। এক পর্যায়ে অভিযুক্তরা সবাই লোহার হাতুড়ি দিয়ে দুই ভাইকে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগ কারী নাজিম উদ্দীন জানান, আমাদের চলাচলের রাস্তায় হঠাৎ করে কিছু লোকজন বালু ফেলে। আমরা প্রতিবাদ করলে সবাই আমাদের ওপর হামলা করে। ওদের মধ্যে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী রয়ছে।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ ওসি জুনায়েত চৌধুরী বলেন, গতকালের ঘটনায় অভিযোগ পেয়েছি। অফিসার ঘটনাস্থলে তদন্ত করতে গেছে। বিষয়টি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102