বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চন্দনাইশ বরমায় সমাজসেবক রঞ্জিত দেবের পরলোকগমন আনোয়ারায় পল্টন ট্র্যাজেডি দিবসে জামায়াতের বিক্ষোভ নির্ধারিত সময়েই চালু হবে চায়না ইকোনমিক জোনের  প্রথম কারখানা – বিজন কান্তি সরকার  তারকা লেখিকা শাম্মী তুলতুল পেলেন ‘বাবুই বেস্ট সেলার অ্যাওয়ার্ড’ দীপাবলি আগে অকেশনস-এর জমকালো উদ্বোধন গড়িয়াহাটে প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় রঙিন হলো সিলেটের আকাশ সুকন্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের নজরুল বর্ষ পালন জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী গড়ায় প্রধানমন্ত্রীর লক্ষ্য : সরওয়ার জামাল নিজাম এম.পি আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে একজনের কারাদণ্ড

শৈলকূপা পৌরছাত্রদল নেতার মরদেহ উদ্ধার পদ্মা নদী থেকে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার একদিন পর রাকিবুজ্জামান রকি (৩০) নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৩ ই সেপ্টেম্বর রোববার সকাল সাড়ে ১০টায় পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চর-কুড়ুলিয়া আকাতের ঘাট এলাকায় পদ্মা নদী থেকে রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ১১ই সেপ্টেম্বর শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ঈশ্বরদীর পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর গার্ডারের পিলারের সঙ্গে পিকনিকের একটি নৌকা ধাক্কা খায়। এতে রকিসহ তিনজন নদীতে পড়ে যান।
পরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দুজনকে উদ্ধার করতে পারলেও রকি নিখোঁজ ছিলেন।
নিহত রকি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কবিরপুর গ্ৰামের হাসান আলীর ছেলে।
তিনি শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।
নৌ পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৩ই সেপ্টেম্বর রোববার সকাল ৯টার দিকে আকাতের ঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে রকির মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার দিন নৌকা ভ্রমণে আসা যাত্রীরা জানান, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে তারা ১২৩ জন ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়া ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিলেন। বেড়ানো শেষে রাত ৯টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছান। এ সময় স্রোতের ধাক্কায় হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে তাদের নৌযানটির পেছনের অংশের ধাক্কা লাগে। এতে রকি, লিটন ও ওহাব পানিতে পড়ে যান। পরে লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ হন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102