
—তরুণ বিশ্বাস,কলকাতা—
বোধন শব্দের অর্থ হলো জাগ্রত করা বা নিদ্রাভঙ্গ করা,অকালবোধন শাস্ত্র মতে শরৎকাল দেবতাদের নিদ্রাকাল।তাই শ্রীরামচন্দ্র এই সময়ে মা দুর্গার আরাধনা করায় একে অকালবোধন বলা হয় । কলকাতার শোভাবাজার বেণিয়াটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির উদ্যোগে ৮২ তম বর্ষ উদযাপন উপলক্ষে ৬ সেপ্টেম্বর রবিবার ২০২৬ বর্তমান মন্ডপ পরিকল্পনা সাতকান্ডে রামায়ণ জন সমক্ষে প্রকাশ।পদযাত্রা ও শিশুদের দ্বারা রামায়ণ পর্বের অকাল বোধন পথনাটক তৎসহ এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন উত্ত অঞ্চলের বিশিষ্টজন। ছাত্র ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনায় দুর্গা পুজোর আমেজ সৃষ্টি হয়েছে। সমিতির সদস্যরা বলেন এই মন্দিরে প্রতিষ্ঠিত মাতৃ প্রতিমা অষ্টধাতু দিয়ে তৈরি এবং নিত্য মায়ের পূজা অর্চনা করা হয়। সাবেকি সনাতনী মেলবন্ধনে পূজা উদযাপন করেন ।