সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেণিয়াটোলা দুর্গোৎসব সমিতির ৮২ তম বর্ষে অকাল বোধন ‌উৎসব সম্পন্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘মিস্টার বাদল’, সেরা পরিচালকের স্বীকৃতি আশরাফুজ্জামানের ইয়াবা সেবন অবস্থায় মোবাইল কোর্টের হাতে ‎আটক ১, অর্থদন্ড ও কারাদন্ড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অতুন বাঁচতে চাই আপনাদের সহযোগিতায় দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ গঠিত অলকেশ পাল সভাপতি, গৌতম দে সম্পাদক চট্টগ্রামের আনোয়ারায় পাইপ দিয়ে খালে ফেলা হচ্ছিল বর্জ্য ও বিষাক্ত গ্যাস, অর্ধলক্ষ টাকা জরিমানা পটিয়ার চক্রশালা লোকনাথ সেবাশ্রমে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম আবির্ভাব দিবস পালিত চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি জেদান আল মুসা পিপিএম ডিজিটাল সেবায় তরুণদের নিয়ে নতুন সম্ভাবনা, উদ্যোক্তা তানবীন ফারুক

ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অতুন বাঁচতে চাই আপনাদের সহযোগিতায়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স

যে বয়সে স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে ছুটে বেড়ানোর কথা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা আর দুরন্ত শৈশবে মেতে থাকার কথা সেই বয়সেই জীবন-মৃত্যুর কঠিন লড়াইয়ে নেমেছে ১০ বছরের শিশু অতুন চক্রবর্তী। ভয়ংকর Diffuse Large B-Cell Lymphoma (DLBCL), non-germinal centre type-এর সঙ্গে লড়ছে সে।
অতুনের চিকিৎসা বর্তমানে ভারতের মুম্বাইয়ের Jaslok Hospital & Research Centre-এ চলছে। তার বাবা রঞ্জন চক্রবর্তী ও মা মনি চক্রবর্তী সন্তানের চিকিৎসার জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। কিন্তু দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসার খরচ এখন পরিবারটির সামর্থ্যের বাইরে চলে গেছে।
চার সাইকেল কেমোথেরাপির পরও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি রোগ। চিকিৎসা-সংক্রান্ত রিপোর্ট অনুযায়ী, অতুনের শরীরের একাধিক স্থানে রোগটি ছড়িয়ে পড়েছে। চিকিৎসার শুরুতে তার পেটে এবং ফুসফুসের চারপাশে পানি জমে যায়। পরবর্তীতে বায়োপসি পরীক্ষায় Large B-Cell Lymphoma শনাক্ত হলে চিকিৎসকদের পরামর্শে কেমোথেরাপি শুরু করা হয়।
ইতোমধ্যে অতুনকে চার সাইকেল কেমোথেরাপি দেওয়া হয়েছে। এতে তার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি দেখা গেলেও পরবর্তী FDG PET/CT পরীক্ষায় বুকের বিভিন্ন লিম্ফ নোড, ফুসফুসের আবরণ, পেটের ভেতরের বিভিন্ন অংশ এবং পেলভিসে এখনও সক্রিয় রোগের উপস্থিতি পাওয়া গেছে।
রিপোর্টে পেলভিসে একটি বড় soft-tissue mass থাকার কথাও উল্লেখ করা হয়েছে। ফলে অতুনের চিকিৎসায় আরও নিবিড় চিকিৎসা ও কেমোথেরাপি প্রয়োজন বলে চিকিৎসকদের পরামর্শ রয়েছে। ইতোমধ্যে খরচ ৪৭ লাখ টাকা, সামনে আরও বড় ব্যয়। সন্তানকে সুস্থ করে তুলতে এরই মধ্যে চিকিৎসার পেছনে প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করেছে পরিবারটি। এর আগে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালেও অতুনের চিকিৎসা হয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, অতুনকে দ্রুত আরও দুটি কেমোথেরাপি সাইকেল দিতে হবে। এরপর চিকিৎসার পরবর্তী ধাপে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (BMT) বা অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে।
এই চিকিৎসার জন্য আনুমানিক আরও ২৫ থেকে ৩০ লাখ টাকা প্রয়োজন বলে পরিবার জানিয়েছে। কিন্তু সন্তানের চিকিৎসায় ইতোমধ্যে সর্বস্ব ব্যয় করে ফেলা পরিবারটির হাতে এখন আর এত বড় অঙ্কের অর্থ জোগাড় করার সামর্থ্য নেই।
‘সন্তানকে বাঁচাতে চাই, মানুষের সহযোগিতা প্রয়োজন’
অতুনের বাবা-মায়ের কাছে এখন একটাই প্রার্থনা সন্তানটিকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
তাদের ভাষায়, মানুষের সামান্য সহযোগিতাও অতুনের চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারলেও এই আবেদনটি নিজের পরিচিতজনদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
হয়তো একটি শেয়ার পৌঁছে দিতে পারে এমন একজন মানুষের কাছে, যার সামান্য সহযোগিতায় আবারও আশার আলো দেখতে পারে অতুন।
১০ বছরের অতুনের ছোট্ট জীবনের লড়াইটি থেমে যাক এমনটা চান না তার বাবা-মা। তাই সমাজের হৃদয়বান, বিত্তবান ও মানবিক মানুষদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
অতুনের জন্য সবার দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছে পরিবার।

একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাই হতে পারে একটি পরিবারের সবচেয়ে বড় আশার আলো। অতুনের চিকিৎসার জন্য পাশে দাঁড়ান সাহায্য করুন, দোয়া করুন, আর এই আবেদনটি শেয়ার করে অন্যদেরও পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন।”

অতুনের পরিচিতি
নাম: অতুন চক্রবর্তী
বয়স: ১০ বছর
পিতা: রঞ্জন চক্রবর্তী
মাতা: মনি চক্রবর্তী
রোগ: Diffuse Large B-Cell Lymphoma (DLBCL), non-germinal centre type
বর্তমান চিকিৎসা: Jaslok Hospital & Research Centre, Mumbai
সাহায্য পাঠানোর মাধ্যম
ব্যাংক: Prime Bank, Laldighi East Branch
হিসাবের নাম: RANJAN CHAKRABORTY
হিসাব নম্বর: 2145212007406

যোগাযোগ:
রঞ্জন চক্রবর্তী (পিতা): +880 1670-481435 (whatsapp যোগাযোগ নাম্বার)
মনি চক্রবর্তী (মাতা): 01776520004 (বিকাশ নাম্বার )

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102