সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেণিয়াটোলা দুর্গোৎসব সমিতির ৮২ তম বর্ষে অকাল বোধন ‌উৎসব সম্পন্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘মিস্টার বাদল’, সেরা পরিচালকের স্বীকৃতি আশরাফুজ্জামানের ইয়াবা সেবন অবস্থায় মোবাইল কোর্টের হাতে ‎আটক ১, অর্থদন্ড ও কারাদন্ড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অতুন বাঁচতে চাই আপনাদের সহযোগিতায় দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ গঠিত অলকেশ পাল সভাপতি, গৌতম দে সম্পাদক চট্টগ্রামের আনোয়ারায় পাইপ দিয়ে খালে ফেলা হচ্ছিল বর্জ্য ও বিষাক্ত গ্যাস, অর্ধলক্ষ টাকা জরিমানা পটিয়ার চক্রশালা লোকনাথ সেবাশ্রমে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম আবির্ভাব দিবস পালিত চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি জেদান আল মুসা পিপিএম ডিজিটাল সেবায় তরুণদের নিয়ে নতুন সম্ভাবনা, উদ্যোক্তা তানবীন ফারুক

নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি জেদান আল মুসা পিপিএম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

ইয়াসির আরাফাত, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা পুলিশের এসপি(পুলিশ সুপার) জেদান আল মুসা(পিপিএম) ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
নবাবগঞ্জ থানায় বার্ষিক পরিদর্শনে আগমন করেন।
জানা যায়, পুলিশ সুপার নবাবগঞ্জ থানায় উপস্থিত হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল কুদ্দুস, পুলিশ সুপারকে স্বাগত জানান।এছাড়াও নবাবগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার জেদান আল মুসা(পিপিএম) কে গার্ড অব অনার প্রদান করেন।

পুলিশ সুপার নবাবগঞ্জ থানায় কর্মরত কর্মকর্তা ও অন্যান্য ফোর্সদেরকে থানা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও থানার বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও বিভিন্ন নথিপত্র পর্যালোচনা শেষে নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন পুলিশ সুপার।
বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ হারেজ উদ্দিন, দিনাজপুর জেলা পুলিশ ও নবাবগঞ্জ থানার অফিসার ও ফোর্স সহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102