
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
বর্তমান সময়ে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার, পরিচিতি বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণে ডিজিটাল প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর এই সময়ে উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল জগতে এগিয়ে নিতে বিভিন্ন সেবা দিয়ে কাজ করছে Creative IT Corner।
প্রতিষ্ঠানটির সেবার মধ্যে রয়েছে ওয়েবসাইট তৈরি, সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)সহ বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা।
Creative IT Corner-এর প্রোপাইটর মো. তানবীন ফারুক বলেন, “বর্তমান সময়ে একটি ব্যবসাকে এগিয়ে নিতে শক্তিশালী অনলাইন উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহজ, মানসম্মত ও সাশ্রয়ী ডিজিটাল সেবা দেওয়া।”
তিনি আরও বলেন, “আমরা শুধু একটি ওয়েবসাইট বা বিজ্ঞাপন তৈরি করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। প্রতিটি ক্লায়েন্টের ব্যবসার প্রয়োজন ও লক্ষ্য বুঝে কার্যকর ডিজিটাল সমাধান দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ের মাধ্যমে দেশের ব্যবসা ও উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহযোগিতা করতে চাই।”
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, Creative IT Corner ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তার ওয়েবসাইট তৈরি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিংসহ নানা ধরনের ডিজিটাল সেবা দিয়ে আসছে।
তরুণ উদ্যোক্তাদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরির পাশাপাশি ভবিষ্যতে আরও আধুনিক প্রযুক্তি ও নতুন নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। দেশের উদ্যোক্তা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে Creative IT Corner।