সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেণিয়াটোলা দুর্গোৎসব সমিতির ৮২ তম বর্ষে অকাল বোধন ‌উৎসব সম্পন্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘মিস্টার বাদল’, সেরা পরিচালকের স্বীকৃতি আশরাফুজ্জামানের ইয়াবা সেবন অবস্থায় মোবাইল কোর্টের হাতে ‎আটক ১, অর্থদন্ড ও কারাদন্ড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অতুন বাঁচতে চাই আপনাদের সহযোগিতায় দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ গঠিত অলকেশ পাল সভাপতি, গৌতম দে সম্পাদক চট্টগ্রামের আনোয়ারায় পাইপ দিয়ে খালে ফেলা হচ্ছিল বর্জ্য ও বিষাক্ত গ্যাস, অর্ধলক্ষ টাকা জরিমানা পটিয়ার চক্রশালা লোকনাথ সেবাশ্রমে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম আবির্ভাব দিবস পালিত চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি জেদান আল মুসা পিপিএম ডিজিটাল সেবায় তরুণদের নিয়ে নতুন সম্ভাবনা, উদ্যোক্তা তানবীন ফারুক

চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের নির্দেশনায় ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চন্দনাইশ উপজেলার বাংলাবাজারে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে ​সভাপতিত্ব করেন: বরমা ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মুরিদুল আলম বাবুল। ​সঞ্চালনায় ছিলেন: চন্দনাইশ উপজেলা জাতীয়তাবাদী জাসাস দলের আহ্বায়ক মোহাম্মদ তামিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ। বরমা ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. লোকমান, ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আহমদ উল হক, ৪ নম্বর বরকল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, বরকল ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আবুল হাসান, মো. তহিদুল আলম চৌধুরী, নুরুল হাকিম, বরমা ইউনিয়ন বিএনপি নেতা আজম খান, মোহাম্মদ আব্দুল মাজেদ ও মো. রুবেল। বরকল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জয়নাল আবেদীন, বরকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আজিজ, এবং সাবেক সদস্য সচিব আমানুল্লাহ। বরকল ইউনিয়ন যুবদল নেতা মো. ফারুক এবং ছাত্রদল নেতা ইমন, জামশেদ, হৃদয় ও রবিউল।
​আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে দলীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102