সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বেণিয়াটোলা দুর্গোৎসব সমিতির ৮২ তম বর্ষে অকাল বোধন ‌উৎসব সম্পন্ন আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত ‘মিস্টার বাদল’, সেরা পরিচালকের স্বীকৃতি আশরাফুজ্জামানের ইয়াবা সেবন অবস্থায় মোবাইল কোর্টের হাতে ‎আটক ১, অর্থদন্ড ও কারাদন্ড ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে অতুন বাঁচতে চাই আপনাদের সহযোগিতায় দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদ গঠিত অলকেশ পাল সভাপতি, গৌতম দে সম্পাদক চট্টগ্রামের আনোয়ারায় পাইপ দিয়ে খালে ফেলা হচ্ছিল বর্জ্য ও বিষাক্ত গ্যাস, অর্ধলক্ষ টাকা জরিমানা পটিয়ার চক্রশালা লোকনাথ সেবাশ্রমে মহাযোগী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম আবির্ভাব দিবস পালিত চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নবাবগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি জেদান আল মুসা পিপিএম ডিজিটাল সেবায় তরুণদের নিয়ে নতুন সম্ভাবনা, উদ্যোক্তা তানবীন ফারুক

চট্টগ্রামের আনোয়ারায় পাইপ দিয়ে খালে ফেলা হচ্ছিল বর্জ্য ও বিষাক্ত গ্যাস, অর্ধলক্ষ টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

কারখানার বর্জ্য ও বিষাক্ত গ্যাস পাইপের মাধ্যমে পার্শ্ববর্তী খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে চট্টগ্রামে বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর্জ্য নিষ্কাশনে ব্যবহৃত পাইপলাইনটি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জয়কালী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এসময় আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামীম আহমদ সরকার, আনোয়ারা থানার এএসআই মাসুদ রানাসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বনফুল এগ্রো অ্যান্ড ডেইরি নামের প্রতিষ্ঠানটি তাদের কারখানার বিষাক্ত গ্যাস, প্রক্রিয়াজাত বর্জ্য ও গরুর গোবরের বর্জ্য সরাসরি পাইপের মাধ্যমে পাশের খালে ফেলছিল। এতে খালের পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পরিবেশের ক্ষতি হচ্ছিল। অভিযোগের সত্যতা পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে আনোয়ারা উপজেলায় এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102