রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ বড় পর্দায় পা রাখছেন সামিয়া আক্তার রিতা সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার শুভ উদ্বোধন বারাসাত প্রেসক্লাবে স্বাধীনতা দিবস উদযাপন সম্প্রীতি ও অন্তর্ভুক্তির বার্তায় সমাজ সেবী সংঘের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন মানবিক ব্যক্তিদের সংবর্ধনা সভা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ‌ আনোয়ারায় আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল বিশ্ব হিন্দু ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি হলেন হরিপদ চৌধুরী বাবুল আনোয়ারায় বিক্রিত জমি পুনরায় জবরদখল করার পাঁয়তারার অভিযোগ

বড় পর্দায় পা রাখছেন সামিয়া আক্তার রিতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ

অভিনয়ের স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন ২০২৪ সালে। বিজ্ঞাপনে কাজের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর ধীরে ধীরে নাটক ও মিউজিক ভিডিওতে নিজের জায়গা তৈরি করছেন নারায়ণগঞ্জের মেয়ে সামিয়া আক্তার রিতা। এবার সেই পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়। বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আজ পুবাইলে চলছে নতুন সিনেমা ‘তেজা’র গানের শুটিং। সিনেমাটির ‘পাত্রী চাই’ শিরোনামের গানে অংশ নিয়েছেন সামিয়া। এই গানের শুটিংয়ের মধ্য দিয়েই শুরু হয়েছে ‘তেজা’ সিনেমার যাত্রা। গানটির নৃত্য পরিচালনা করছেন মাইকেল বাবু। সিনেমাটি পরিচালনা করছেন রিদম খান শাহিন।
লিজান মেহেদীর বিজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালে শোবিজে পা রাখেন সামিয়া। এরপর একে একে তিনটি মিউজিক ভিডিও এবং ১৫টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার অভিজ্ঞতার পর এবার সিনেমায় কাজের সুযোগকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবেই দেখছেন এই অভিনেত্রী।
অভিনয় নিয়ে সামিয়ার স্বপ্নটাও বেশ পরিষ্কার। ভালো কাজের মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিত হতে চান তিনি। শুধু পরিচিতি নয়, নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়াই তার মূল লক্ষ্য।
সামিয়া আক্তার রিতা বলেন, ভবিষ্যতে ভালো একজন অভিনয়শিল্পী হতে চাই। ভালো কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনুক, আমার কাজকে ভালোবাসুক এবং আমাকে হৃদয়ে ধারণ করুক, আমি সবসময় এটাই চাই।
নারায়ণগঞ্জের সামিয়া ইন্টারমিডিয়েট সম্পন্ন করেছেন। অভিনয়ের পাশাপাশি নিয়মিত নতুন কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। ‘তেজা’র ‘পাত্রী চাই’ গানটি তার ক্যারিয়ারে বড় পর্দার নতুন দরজা খুলে দেবে বলে আশাবাদী এই তরুণ অভিনেত্রী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102