শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারের জন্ম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ কলকাতার দেবালয় মঞ্চে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সৌমিতা মুভিজের উদ্যোগে এবং ইউনিক কল্যাণ সমিতির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে কিশোর কুমারের অমর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বহু সংগীতপ্রেমী ও বিশিষ্ট অতিথিবৃন্দঅনুষ্ঠানের শুরুতেই কিশোর কুমারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একে একে শিল্পীরা তাঁর জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।সঙ্গীত, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কিংবদন্তি শিল্পীর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়।
অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও অভিনয় জগতের ব্যক্তিবর্গ আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,কিশোর কুমারের সঙ্গীত ও অবদানকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ মঞ্চসজ্জা, সঙ্গীত পরিবেশনা এবং দর্শকদের উচ্ছ্বসিত অংশগ্রহণে গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। কিশোর কুমারের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102