শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন ২১ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে এম এ মালেক বাইকার গ্যাং থেকে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশীর মতবিনিময় সভা মায়ের পরকীয়ার ঘটনা দেখে ফেলায় সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, চন্দনাইশে মানববন্ধন চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় সাইবার অ্যাটাকের শিকার ট্রাস্টি দীপক কুমার পালিত যথাযোগ্য মর্যাদায় সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই অভ্যূত্থান ফ্যাসিবাদ পথ রুদ্ধ করে দিয়েছে :ব্যারিস্টার সরোয়ার চট্টগ্রাম বাঁশখালীতে প্রধানমন্ত্রীর সফর: হেলিপ্যাড ও জনসভাস্থল চূড়ান্ত

সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন ২১ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া – সিলেট 

সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ৬ আগস্ট সিলেট নগরীর মিরাবাজারস্থ হোটেল ইস্তাম্বুল-এর হলরুমে বিকেল ৩:৩০টায় সিলেটের সংগীতশিল্পী ও যন্ত্রশিল্পীদের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাকালীন কমিটির অনুমোদন ও ঘোষণা করা হয়। প্রতিষ্ঠাকালীন কমিটিতে রেজওয়ান রাজ (সংগীত শিল্পী) সভাপতি এবং শাওন কর (ড্রামস ও অক্টোপ্যাড বাদক) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট সংগীতশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রিপন কুমার দে, বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা, লোকসংগীত গবেষক ড. শরদিন্দু ভট্টাচার্য এবং বিশিষ্ট যন্ত্রশিল্পী দেবাশীষ বন্দোপাধ্যায়।

বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্যবাহী সংগীতের ধারার সংরক্ষণ এবং শিল্পীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা সিলেটের সংগীতাঙ্গনকে আরও সুসংগঠিত, গতিশীল ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ঘোষিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-সভাপতি রেজওয়ান রাজ (সংগীত শিল্পী),সাধারণ সম্পাদক শাওন কর (ড্রামস ও অক্টোপ্যাড বাদক),সিনিয়র সহ-সভাপতি সুদীপ পাল (অক্টোপ্যাড বাদক), সহ-সভাপতি-জাহিদ মাসুদ (সংগীত শিল্পী),১ম যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক),২য় যুগ্ম সাধারণ সম্পাদক জয় কর্মকার (অক্টোপ্যাড বাদক), সাংগঠনিক সম্পাদক শিশির রঞ্জন দত্ত (ড্রামস বাদক),
সহ-সাংগঠনিক সম্পাদক রহমত আলী রতন (গিটার বাদক),দপ্তর সম্পাদক- পিংকু সরকার (বেইজ গিটার বাদক), কোষাধ্যক্ষ সজল দেবনাথ (অক্টোপ্যাড বাদক),প্রচার ও প্রকাশনা সম্পাদক অলক কর (অক্টোপ্যাড বাদক),সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পা সেন জয় (অক্টোপ্যাড বাদক), সাংস্কৃতিক সম্পাদক ইমন দাশ (সংগীত শিল্পী),ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক রাজন খান (সংগীত শিল্পী), তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আকরাম কবির (ফাছিহ) (গিটার বাদক),মহিলা সম্পাদিকা মিথিলা দাশ মিতু (সংগীত শিল্পী),কার্যনির্বাহী সদস্য:নাহিদ চৌধুরী (গিটার বাদক), সৌরভ সোহেল (সংগীত শিল্পী), তন্ত্রী দেব (সংগীত শিল্পী) ও পল্লব ভট্টাচার্য (কিবোর্ড বাদক), দেবাশীষ দে পল্লব (কিবোর্ড বাদক ও সংগীত পরিচালক)

অনুষ্ঠানে সিলেটের সর্বস্তরের প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102